ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালী আওয়ামী লীগের কর্মী সম্মেলন পরিণত হয় জনসভায়

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

al pic 2
বোয়ালখালি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য রাখছেন দক্ষিণ জেলা সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ।

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বোয়ালখালীতে দীর্ঘদিনপর উপজেলা আওয়ামীলীগের কর্মী সম্মেলন শনিবার (১৮জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা দেয়া হয়।

এ সম্মেলন বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে পরিণত হয় জনসভায়।

এ প্রথম উপজেলা আওয়ামীলীগের কোনো সম্মেলন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নেতাকর্মীরা। তারা বলেন, উপজেলার আওয়ামীলীগের নবকমিটির সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক জহিরুল আলম জাহাঙ্গীরের জনপ্রিয়তার ফলে এত নেতাকর্মীর আগমন ঘটে। এছাড়া একই সাথে ইফতারে অংশ নেন তারা।

বিকেল ৪টায় সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম জহিরুল আলম জাহাঙ্গীরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোতাহের হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দে, উপজেলা চেয়ারম্যান মো. আতাউল হক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. বোরহান উদ্দিন এমরান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহিন। এতে নির্বাচিত চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন, মো. মোকারম, কাজল দে, বেলাল হোসেন, আবদুল মান্নান মোনাফকে সংবর্ধিত করা হয়।

বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের আহবায়ক জহিরুল ইসলাম জহুর, যুবলীগ নেতা শফিউল আজম শেফু, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিজানুর রহমান সেলিম, কৃষকলীগ নেতা আব্দুল মাবুদ, আওয়ামীলীগ নেতা নুরুল হুদা, আবুল মোকারম, পৌর প্যানেল মেয়র এসএম মিজানুর রহমান মিজান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাইদুর রহমান খোকা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print