ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ইয়াবাসহ একজন আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২ হাজার ৪শ ফিস ইয়াবসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিন ঘোড়ামরাস্থ সোনা মিয়া ড্রাইভারের বাড়ীর সামনে দীন মোহাম্মদ প্রকাশ দিলু নামে একজনকে আটক করে তার শরীরে তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ কায়ুম আলী সরদার এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে দীন মোহাম্মদ প্রকাশ দিলুকে আটক করে পরিহিত লুঙ্গিও কুচার ভিতরে বিশেষ পদ্ধতিতে লুকিয়ে রাখাবস্থায় ২ হাজার ৪শ ফিস ইয়াব পাওয়া যায়।

আটক দিলু কক্সবাজার জেলার টেকনাফ থানার পল্লামপাড়া এলাকার আহাম্মদুর রহমানের পুত্র। উদ্ধার করা ইয়াবার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print