ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজধানীতে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট চলছে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Meat-Association
রাজধানীতে মাংস ব্যবসায়িদের ধর্মঘট। ফাইল ছবি

রাজধানীতে ধর্মঘট পালন করছেন সকল মাংস ব্যবসায়ীরা। একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীতে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে রবিবার (১৯ জুন) এ ধর্মঘট পালন করা হচ্ছে।

ব্যবসায়ীদের অভিযোগ, গাবতলীতে ইজারাদারের দুর্ব্যবহার ও অতিরিক্ত খাজনা আদায়ের কারণে সাধারণ মাংস ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিষয়টি ঢাকা উত্তর সিটি করপোরেশনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে রবিবার ঢাকায় মাংস বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী মাংস ব্যবসায়ীদের কাছ থেকে গাবতলীতে প্রতিটি গরুর খাজনা ৫০ টাকা ও মহিষের খাজনা ৭০ টাকা নেওয়ার কথা। কিন্তু ইজারাদার ইচ্ছামত ৫০০ টাকা পর্যন্ত জোরপূর্বক খাজনা আদায় করছে। নিরীহ ব্যবসায়ীদের পেলে আরও বেশি টাকা আদায় করা হয়।

এর আগে ১৮ জুন পুরান ঢাকার হাজারীবাগ জবাইখানায় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির এক যৌথ সভায় ধর্মঘটের ঘোষণা দেয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা মন্টু। বক্তব্য রাখেন, সমিতির মহাসচিব রবিউল আলম, ফরিদ আহমেদ, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মো. আবদুল বারেক, সাধারণ সম্পাদক শামিম আহম্মেদ, কাজী আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, হাজি আনোয়ার হোসেন, খলিলুর রহমান প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print