ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজারে পৃথক পাহাড়ধসে শিশুসহ নিহত ৪

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারে আলাদা স্থানে পাহাড়ধসে শিশুসহ ৪জন নিহত হয়েছে। এ সময় আহত হন ৫জন। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে কক্সবাজার শহর ও রামুতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শহরের লাইট হাউজ এলাকা এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস কর্মীরা জানান, রামুর চেইন্দায় এলাকায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের সায়মা (৫) ও জিহান (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মাটিচাপা পড়া অবস্থায় তাদের বাবা-মাকে উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে শহরের লাইট হাউজ এলাকায় পাহাড়ধসে শাহেদ (১৮) ও সাদ্দাম (২৮) নামে দু’জনের মৃত্যু হয়েছে। এখান থেকে আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের পাহাড়তলী, উখিয়া, টেকনাফেও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে প্রবল বর্ষণে পাহাড় ধসে চট্টগ্রামের ৫ জেলায় দেড় শতাধিক মানুষ মারা গেছেন। এরমধ্যে রাঙামাটিতে ১০৫জন, চট্টগ্রামে ৩৬জন, খাগড়াছড়িতে ১জন, বান্দরবানে ৮জন ও কক্সবাজারে ২জন নিহত হয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print