ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে অপহরণের পর হত্যা, ৩ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও এলাকা থেকে এক যুবককে অপহরণের পর খুনের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরোও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।

আজ বুধবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালত এ রায় দেন। যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন- নিজাম উদ্দিন, মোজাম্মেল হোসেন ও দিদারুল আলম।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত মহানগর পিপি আবু জাফর বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেন। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরোও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। রায় দেয়ার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ১০ এপ্রিল পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানাধীন খাজা রোড এলাকা থেকে আবু বকর নামের এক যুবককে অপহরণ করে আসামিরা। ঘটনার দুইদিন পর পুলিশ ওই এলাকার একটি পুকুর থেকে অপহৃত আবু বকরের মরদেহ উদ্ধার করে। এঘটনায় আবুল বকরের বাবা আবুল হাশেম বাদি হয়ে চাঁন্দগাও থানায় একটি হত্যা মামলা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print