ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গাজীপুরে ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরে নিজের ছয় বছর বয়সী ছেলে সাঈদী হাসানকে গলা কেটে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাশেদুল (৪০) নামে এক ব্যক্তি।

আজ (৩১ জুলাই) সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, ভোগড়া পেয়ারা বাগান এলাকার স্থানীয় আবুল হোসেনের বাড়িতে ছয় বছরের ছেলে সাঈদী হাসান ও বাবা-মাকে নিয়ে ভাড়া থাকতেন রাশেদুল। পেশায় তিনি ভ্যানগাড়ি চালক। তাদের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বড় হযরতপুর গ্রামে। তার স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন।

পারিবারিক কলহের জেরে সকালে রাশেদুল তার ছেলে সাইদী হাসানকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে তিনি ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সময় রাশেদুলের বাবা-মা ঘরে ছিলেন না। পরে পাশের ঘরের লোকজন ঘরের দরজা ভেঙে দুজনের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলেন জানান এসআই জাকির হোসেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print