ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে কোটি টাকার আফিম সহ গ্রেফতার ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে এক কোটি টাকা মূল্যের ১ কেজি ১শ গ্রাম আফিম সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার রামু থানাধীন ঈদগা এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে মকবুল আহম্মদ (৬০), চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ষোলকবহর এলাকার মৃত মফিজ আহম্মদের ছেলে মোঃ মুছা (৫০) এবং হাটহাজারী থানার ধলই এলাকার আব্দুল হালিমের ছেলে হায়দার আলী (৩৪)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকার স্বপ্ন সুপার মার্কেটের সামনে থেকে আফিম সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ আফিম জাতীয় মাদক দ্রব্য সহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছে বলে স্বীকার করেন।

উদ্ধারকৃত আফিমের বর্তমান মূল্য এক কোটি টাকা জানিয়ে তিনি বলেন, এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print