ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে ছাত্রদলকে ধাওয়া দিল ছাত্রলীগ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার বোয়ালখালীতে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ সাগর কান্তি দে’কে ফুলেল শুভেচ্ছা জানানোয় কলেজ ছাত্রদলকে ধাওয়া দিয়েছে ছাত্রলীগ।

আজ শনিবার (৫ আগস্ট) দুপুর ১২ টার দিকে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের প্রধান প্রবেশদ্বারে এ ঘটনা ঘটেছে।

কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান আতিফ জানান, অধ্যক্ষ স্যারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ও এইচএসসির ১ম বর্ষের শিক্ষার্থীদের সাথে পরিচিতি শেষে বেরিয়ে আসার পথে ছাত্রলীগের কয়েকজন যুবক আমাদের উপর অর্তকির্ত হামলা চালিয়ে গালিগালাজ ও কিল ঘুষি মারতে থাকে। এর এক পর্যায়ে আমরা সরে গিয়ে অন্যত্র অবস্থান নিই। এছাড়া আরো বেশ কয়েকজন বহিরাগত যুবক মোটর সাইকেল নিয়ে কলেজে প্রবেশ করলে আমরা চলে যায়।

কলেজ ছাত্রলীগের (একাংশের) সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা অধ্যক্ষ স্যারকে ফুল দেয়। এরপর বহিরাগত লোকজন নিয়ে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের এক সদস্যের সাথে কথাকাটাকাটি হলে ছাত্রলীগ ও সাধারণ ছাত্ররা মিলে তাদের বের করে দিয়েছে।

মোসলেম উদ্দিন অনুসারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম কাজেম জানায়, ছাত্রদলের কিছু বহিরাগত কর্মী কলেজ ক্যাম্পাসে ঢুকলে সাধারণ ছাত্ররা তাদের বের করে দেয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print