ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নেপালে গাড়ি দুর্ঘটনায় নিহত ৯

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নেপালের পশ্চিমাঞ্চলীয় দোতি জেলায় গাড়ি দুর্ঘটনায় নয়জন নিহত ও অপর সাতজন আহত হয়েছে। শনিবার পুলিশ একথা জানিয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা শিবা বাহাদুর সিংহ বলেন, গাড়িটি জেলার বোটাগান এলাকার একটি পার্বত্য রাস্তা থেকে ছিটকে প্রায় ৫শ’ মিটার নিচে গিরিখাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত হয়।

তিনি আরো জানান, এই ঘটনায় আহত সাতজনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

যাত্রীবাহী জিপ গাড়িটিতে ১৬ আরোহী ছিল। গাড়িটি দোতি থেকে দিপায়াল জেলার চামারাচাউতারা এলাকায় যাচ্ছিলো।নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮শ’ কিলোমিটার পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে। সুত্রঃ সিনহুয়া

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print