ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লোহাগাড়ায় অস্ত্রসহ ডাকাত সন্দেহে ১২ জন আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

.

চট্টগ্রামের লোহাগাড়ায় ডাকাত সন্দেহে ১২জনকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে জনতা। পরে পুলিশ তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, দুটি কার্তুজ, দুটি চাইনিজ কুড়াল, দুটি কিরিচ, একটি রাম দা, ও একটি লোহার রড উদ্ধার করে বলে দাবি করে।

বৃহষ্পতিবার দিবাগত রাত বারোটার দিকে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মগদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা জুনাইদ চৌধুরী ইউপি সদস্য ও এলাকাবাসীকে সাথে ডাকাতদের আটক করে বড়হাতিয়া ইউপি ভবনে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগাড়া থানার একদল পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান মাওলানা জুনাঈদ জানান, ওরা মূলত পাশ্ববর্তি আধুনগরে ডাকাতির চেষ্টা করেছিল। সেখান থেকে পাবলিকের ধাওয়া খেয়ে আমার এলাকায় এসে পড়ে।

লোহাগাড়া থানার ওসি মো. শাহাজান জানান, আটককৃতরা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ভেউলা মানিক চর এলাকার হুমায়ুন কবির (২৫), একই এলাকার রিদুয়ান (২৪), সিরাজুল মনির আরফাত (২৫), আলী হোসেন (২৫), নাছির(২০), মোশারফ হোসেন (২২), জয়নাল আবেদীন (৩০), আরাফাত (১৮) ও সাইফুল ইসলাম (২০), সাদ উল্লাহ (৩৩), পশ্চিম খৈয়ারবিল এলাকার আলমগীর (২৬) ও মোক্তার আহমদ (২৬)।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print