ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে নোহা মাইক্রোবাস থেকে ফেনসিডিল উদ্ধারঃ আটক ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে একটি নোহা মাইক্রেবাসসহ ৫শ বোতল ফেনসিডিল উদ্ধার এবং ৩ মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মেসার্স জহা থাই এ্যালমিনিয়াম এ্যান্ড ষ্টীল ফার্ণিচার এর সামনে এ অভিযান চালায়।

আটককৃতরা হলেন-মোঃ আনোয়ার হোসেন (৩৫), মোঃ আরিফ হোসেন প্রকাশ রাকিব (২২) ও মোঃ কামাল হোসেন (৩০)।
র্যা বের সহকারী পরিচালক (মিডিয়া) আমিরুল্লা এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, গোপন খবরের ভিক্তিতে স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র্যা বের একটি আভিযানিক দল বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশীকালে সাদা রংয়ের নোহা মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে ফেনী হতে চট্টগ্রামের দিকে আসছে জেনে মাইক্রোবাসটিকে থামানোর সংকেতদেয়।

এসময় চালক গাড়িটি থামিয়ে গাড়ি থেকে বের হয়ে চালকসহ ৩ জন দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যা ব সদস্যরা ধাওয়া করে ধরে ফেলে। পরে মাইক্রো থেকে ৫শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ০৫ লক্ষ টাকা এবং মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।
আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print