ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ২৮ শত পিস ইয়াবাসহ ২ জন আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের  সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় হিউম্যান হলারে তল্লাসী চালিয়ে ২ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ হোসেন (২৩) ও মোহাম্মদ আলম (২৫) নামের দুইজনকে আটক করেছে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ।

পুলিশ জানায়, আজ সোমবার (১৪ আগষ্ট) দুপুর সাড়ে বারটার সময় গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে উপজেলার পাক্কা মসজিদ এলাকায় একটি হিউম্যান হলারের যাত্রীবাহী গাড়িতে তল্লাসী করে দুইজনকে জিজ্ঞাসা করলে তারা তাদের পেটের ভিতরে ইয়াবা আছে বলে স্বীকার করে।

পরে আবুল হোসেনের পেটে ১ হাজার ৩ শত এবং আলমের পেট থেকে ১ হাজার ৫ শত ইয়াবা মল ত্যাগের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় বের করা হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কায়ুম আলী সরদার জানান, আমরা গোপন সংবাদে একটি গাড়িতে তল্লাসী করে দুইজনকে আটক করে ২ হাজার ৮ শত পিস ইয়াবা তাদের পেট থেকে উদ্ধার করি। তাদেরকে

সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে। আটককৃত মোঃ হোসেন পিতা আবুল হোসেন ও মোঃ আলম পিতা আবুল কাসেম। এর বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার নয়াপাড়া গ্রামের বরতলী এলাকায়।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print