ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে লক্ষাধিক টাকার ইয়াবা জব্দ, নারী পাচারকারীসহ আটক ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সীতাকুণ্ডে লক্ষাধিক টাকার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ঢাকাগামী যাত্রীবাহী বাস থামিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক দুই পাচারকারীদের একজন নারী। তারা হলেন-সেকুতারা প্রকাশ সাবেকুন নাহার প্রকাশ খালেদা প্রকাশ রাশিদা (২৩) ও  মোঃ ইদ্রিস (৩৫), বাড়ী উখিয়া কক্সবাজার।

উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৪৫০ পিস। যার মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কায়ুম আলী সরদার ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিক্তিতে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম সোনাইছড়ি কালাম সেন্টারের সামনে ঢাকামূখী লোকাল বাস থামিয়ে দুই যাত্রীকে তল্লাশী করে ৯টি প্যাকেটে সাড়ে ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ব্যপারে সীতাকুন্ড থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের থানায় হস্তান্তর করা হয় বলে জানান ওসি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print