ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে বজ্রপাতে মো. আলী (৪৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপ এলাকায় জমিতে ধানের চারা রোপণে সময় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী কক্সবাজার জেলার পেকুয়ার বারবাকিয়া বুধা মাঝির ঘোনা গ্রামে মৃত শহর আলী ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. জিন্নাত আলী মধু জানান, খরণদ্বীপ এলাকার আবদুল ছোবাহান চৌকিদার বাড়ী এলাকায় মোহাম্মদ আলীসহ কয়েকজন দিন মজুর ধানী জমিতে চারা রোপণ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অনিমেষ মিত্র বলেন, বজ্রপাতে আহত দিনমজুর মো. আলীকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print