ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজারে ট্রাক থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজার সদরের লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ ২৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান চালায় র‌্যাব। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান আজ বুধবার দুপুরে জানান, গোপন খবরের ভিক্তিতে র‌্যাব জানতে পারে মাদক পাচারকারীরা টেকনাফ থেকে ইয়াবার একটি বিশাল চালান নিয়ে কক্সবাজারে দিকে আসছে। উক্ত তথ্যের ভিক্তিতে গতকাল রাতে টেকনাফ-কক্সবাজার রোডের লিংক রোড এলাকায় মেজর মোঃ রুহুল আমিন এবং এএসপি সৈয়দ মোহসিনুল হক এর নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে একটি ট্রাক জব্দ করে।

এ সময় মোঃ রশিদুল আলম (৪৫) ও মোঃ রশিদ আহম্মদ (৪৪) নামে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদে তারা জানায় ট্রাকে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে। তাদের দেয়া তথ্যমতে তল্লাশী চালিয়ে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবাসহ আটককৃত দুজনকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print