ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বন্দরে গ্রেফতার ৩ কর্মচারীকে কারাগারে পাঠিয়েছে আদালত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম বন্দরে দুদকের হাতে আটক ৩ কর্মচারীকে কারাগরে পাঠিয়েছে আদালত। আজ বুধবার বিকালে তাদের চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক)র পিপি কাজী ছানোয়ার হোসেন লাবলু জানান, অর্থ আত্মসাতের অভিযোগে হালিশহর থানায় দায়ের হওয়া মামলায় তিনজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, বেলা সাড়ে ১১ টার দিকে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে তাদের আটক করেন ।

দুদকের উপ-সহকারী পরিচালক সাধন সূত্রধর জানান, চট্টগ্রাম বন্দর থেকে ১৪টি কন্টেইনার ভর্তি ৪০৪ মেট্রিকটন ক্রোড গ্লিসারিনের নিলামের ৭০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেছে অভিযুক্তরা।

জানাগেছে, জাল নথি তৈরি করে ২০১৫ সালের ২০ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে তা পাচার করা হয়। এ ঘটনায় আজ বুধবার সকালে হালিশহর থানায় একটি মামলা দায়ের করার পর দুপুরে চট্টগ্রাম বন্দরে কর্মরতবস্থায় ৩ জকে আটক করা হয়েছে।

*চট্টগ্রাম বন্দরের ৩ কর্মচারীকে আটক করেছে দুদক

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print