ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে ৩ দিন ধরে নিখোঁজ কলেজ ছাত্রী মুনমুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

নিখোঁজ মুনমুন।

চট্টগ্রামে বোয়ালখালীতে প্রাইভেট পড়তে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন এক কলেজ ছাত্রী। মুনমুন চৌধুরী মুন্না (১৭) নামের এ কলেজ ছাত্রীর অন্তর্ধান নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন সৃষ্টি করেছে।

মুনমুন কি অপহরণ, নাকি স্বেচ্ছায় চলে গেছে তা কেউ বলতে পারছে না। তবে এ নিয়ে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এ ব্যাপারে থানায় নিখোঁজ ডায়েরী করেছেন মুনমুনের মা লক্ষ্মী চৌধুরী।

জানাগেছে মুনমুন উপজেলার পূর্ব আমুচিয়া গ্রামের নেপাল ড্রাইভার বাড়ীর মৃত পুলিন চৌধুরীর মেয়ে। সে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী।

মা লক্ষ্মী চৌধুরী বলেন, গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রাইভেট পড়তে ঘর থেকে বের হয় মুন্না। এরপর সে আর বাড়ি ফেরেনি। আমরা আত্মীয় স্বজন ও সম্ভাব্য স্থানে খোঁজ খবর নিয়েও মেয়ের ব্যাপারে কোন খবরাখবর পাচ্ছি না।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ্ উদ্দিন চৌধুরী এ ব্যাপারে বলেন, নিখোঁজ কলেজ ছাত্রীর বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print