ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে পাহাড়ি ঢলে নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড়ি ঢলে নিখোঁজ সেই মাদ্রাসা ছাত্রীর লিজার (১১) গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টায় পৌর এলাকার মোহাম্মদপুর বিলের তিন খালের মাথা এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে হাটহাজারী ফায়ার সার্ভিস।

লিজা মীরেরখীল সর্দার পাড়া এলাকার রিকশাচালক দিদারুল আলমের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

উদ্ধারে অংশ নেওয়া হাটহাজারী ফায়ার সার্ভিসের লিডার আবু জাফর জানান, গত রবিবার সকাল সোয়া ৯টায় মীরেরখীল সর্দারপাড়া ঘেঁষে মুন্দরী ছড়ায় পড়ে লিজা ও তার বৈশাখী (১১) নামে দুই শিশু মারা যায়। এর মধ্যে ঘটনার পরপর বৈশাখীর লাশ উদ্ধার করা হলেও লিজা নিখোঁজ ছিল।

দীর্ঘ ৪৮ ঘণ্টা ফায়ার সার্ভিস ও নগরীর ডুবুরী দল অভিযান অব্যাহত রাখার পর ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মঙ্গলবার বেলা পৌনে ১২টায় মোহাম্মদপুর পাগলী খালের বিলে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। সংবাদ পেয়ে লিজার লাশ উদ্ধার করা হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, আইনানুগ প্রক্রিয়ায় লিজার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print