ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বান্দরবানে মিয়ানমারের গুপ্তচর সন্দেহে চারজন আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে মিয়ানমারের গুপ্তচর সন্দেহে চারকে আটক করেছে ৩১ ব্যাটালিয়ন বিজিবির একটি দল। আটকরা হলো- মিয়ানমারের আমতলী গ্রামের মৃত নজির আহমদের ছেলে জাফর আলম (৪৫), মো. নুরে আলমের ছেলে আজমল হোসেন (৪০), ইউসুফ আলীর ছেলে মো. কালু মিয়া (৬০) ও বলীবাজার এলাকার তাজমন্নুর ছেলে আনোয়ার হোসেন (৪০)।

এর মধ্যে মঙ্গলবার রাতে ঘুমধুম থেকে তিনজন ও বুধবার বিকালে নাইক্ষ্যংছড়ি সদর থেকে একজনকে আটক করা হয়। আটককৃতরা একে অপরের সাথে যোগাযোগ থাকায় কৌশল অবলম্বনের মাধ্যমে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

জানা গেছে, সীমান্তের ফুলতলি ঢেকিবুনিয়া সীমান্তের ৪৮নং পিলারের কাছে সন্দেহজনক ঘুরাফিরা করার সময় এদের আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের অভ্যন্তরে বর্ডার গার্ড বিজিবির বিভিন্ন তথ্য মিয়ানমারের বিজিপির নিকট পাচার করতো বলে তথ্য প্রমাণ মিলেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বর্ডার গার্ডের ৩১ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আযীম বলেন, ওই চার রোহিঙ্গা নাগরিক মিয়ানমারের পক্ষে গুপ্ত চরের কাজ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রমাণ পাওয়া গেছে। তাই অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের বান্দরবানে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print