ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শাহ আমানতে ২০ লাখ টাকার বিদেশী সিগারেট জব্দ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে আমদানি-নিষিদ্ধ ৫২ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে এসব সিগারেট জব্দ করা হয়। এ সময় রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বাড়ী চট্টগ্রামের রাউজানে।

আটক রবিউল ইসলাম।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান জানান,শারজাহ থেকে জি-৬/০৫২১ ফ্লাইটে হযরত শাহ আমানত অান্তর্জাতিক বিমানবন্দরে আসেন রবিউল ইসলাম নামে এ যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালানো হয়। এ সময় রবিউল ইসলাম ব্যাগেজ স্ক্যানিং না করেই গ্রিন চ্যানেল অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় তাঁর গতি রোধ করা হয়। পরে কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাঁর দুটি লাগেজ থেকে ২৬০টি কার্টনে ৫২ হাজার শলাকা আমদানি-নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের দাম প্রায় ২০ লাখ টাকা।

কাস্টমসের দাবি অনুযায়ী, একেকটি সিগারেটের দাম ৩৮ টাকা ৪৬ পয়সা।

শুল্ক গোয়েন্দা জানায়, আমদানি-নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি-নিষিদ্ধ। সিগারেটের ওপর উচ্চ শুল্ক পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করছে শুল্ক গোয়েন্দা। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print