ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরী থেকে অপহৃত কাজেম আলী স্কুলের শিক্ষক ফেনী থেকে উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

অপহৃত শিক্ষক শরীফ চৌধুরী।

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে ডিবি পরিচয়ে স্কুল শিক্ষক শরীফ চৌধুরীকে অপহরণের একদিনের মাথায় আজ রবিবার বিকালে পুলিশ ফেনী থেকে উদ্ধার করেছে। এ সময় অপহরণের সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অপহৃত শরীফ চৌধুরী নগরীর ঐতিহ্যবাহী কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক। গ্রেফতারকৃতরা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে নওশাদ (৩৯) ও মো. রুবেল (২৫)।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর-দক্ষিণ) শহিদুল্লাহ এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষক শরীফ চৌধুরীকে শুক্রবার বিকালে বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকার বাসা থেকে জাহাঙ্গীর আলম ওরফে নওশাদ ও মো. রুবেল অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে তার পরিবারের কাছ থেকে ২৮ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। ২৪ ঘণ্টার মধ্যে টাকা পরিশোধ না করলে শরীফ চৌধুরীকে হত্যা করারও হুমকি দেয় অপহরণকারীরা।

 এ ব্যাপারে প্রথমে বাকলিয়া থানায় জিডি করে অপহৃত শিক্ষকের পরিবার। পরে গোয়েন্দা পুলিশকে অবহিত করলে পুলিশ তাকে উদ্ধারে অভিযান শুরু করে।

জানা গেছে, গোয়েন্দা পুলিশের একটি দল জেলার হাটহাজারি থেকে প্রথমে জাহাঙ্গীর ও রুবেলকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফেনীর সদর এলাকা থেকে শরীফ চৌধুরীকে উদ্ধার করা হয়।

 গোয়েন্দা কর্মকর্তারা জানান, শরীফ চৌধুরীর শ্যালক মোসলেম হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। কিছুদিন আগে তার ব্যবসায়িক অংশীদারদের কাছ থেকে ২৭ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করে। ওই টাকা উদ্ধার করতেই শরীফকে তুলে নিয়েছিল মোসলেমের প্রতিপক্ষ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print