ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজারের ৮ লাখ ইয়াবাসহ ৪মিয়ানমার নাগরিক আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৮ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৪ নাগরিককে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকায় একটি মাছ ধরার ট্রলার থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রলারে থাকা মিয়ানমারের ৩ নাগরিকক ৪ জনকে  আটক করা হয়েছে।

তারা হলেন-হাফিজুল্লাহ (২৪), মোঃ জমিল (২৪),বদি আলম (৪৫)। এদের বাড়ী মিয়ানমার মুণ্ডু ও আকিয়াব। মোহাম্মদ আলী (৪৫) বাড়ী টেকনাফ কক্সবাজার।

র‌্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ জানান, র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক সিন্ডিকেট ফিশিং ট্রলারের অন্তরালে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে কক্সবাজারের দিকে যাত্রা করেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে আজ ২৭ সেপ্টেম্বর ভোরের দিকে মেজর মোঃ রুহুল আমিন ও এএসপি সৈয়দ মোহসিনুল হক এর নেতৃত্বে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল শাহপরীর দ্বীপের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে আটক করে।

পরবর্তীতে আটককৃত ট্রলাটি তল্লাশী করে ট্রলারের মাছ রাখার প্রকোষ্ঠের ভিতর সুকৌশলে লুকানো ৮ লক্ষ পিস ইয়াবাসহ ৪ জন আসামীদেরকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা মায়ানমার হতে ৮ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে। গ্রেফতারকৃত ৪ জন আসামীর মধ্যে ৩ জন মায়ানমার নাগরিক একজন টেকনাফের অধিবাসী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print