ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে পূজামন্ডপের পাশে ছাত্রলীগের গুলি, নারীসহ আহত ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার নন্দনকানন এলাকায় এক পূজামন্ডপে গুলি ছুঁড়ার ঘটনা ঘটেছে। এতে  গুলিবিদ্ধ এক নারীসহ দুজনকে আহতবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। কৃষ্ণা দাশ (৪০) ও শাওন (২০)। আজ শুক্রবার গভীর রাতে নন্দনকানন এক নম্বর গলি থেকে তাদের উদ্ধার করা হয়।

আহত কৃষ্ণা দাশ ১ নম্বর গলির লোকনাথ মন্দির এলাকার বাসিন্দা অনুপ দাশের স্ত্রী। শাওন নগরীর ঝাউতলা এলাকার খোকনের সন্তান। শাওন পুজা দেখতে নন্দনকানন এসে গুলিবিদ্ধ হয়েছে বলে তার বাবা খোকন জানান।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই জহির জানান, রাত ২টার দিকে আহতদের মেডিকেলে নিয়ে আসা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক আকতার হোসেন জানান, রাতে পুজা মন্ডপে দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা বিস্তারিত এখনো জানিনা।

স্থানীযরা জানান, স্থানীয় ছাত্রলীগের দুটি সন্ত্রাসী গ্রপের মধ্যে পূর্ব বিরোধের জেরে এ গুলির ঘটনা ঘটেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print