ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে নিখোঁজের একসপ্তাহ পর দুই ভাইয়ের লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নিখোঁজের এক সপ্তাহ পর রাশেদ (২৯) ও খোকন (২৭) নামে দুই ভাইয়ের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প এলাকায় ন্যাশনাল আয়রন ফ্যাক্টরির ভেতর থেকে  একটি কারখানার ভিতর থেকে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত দুজন আপন চাচাতো ভাই। তারা উভয়ে গত ২৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। দুজনের বাড়ি চান্দগাঁও থানার হামিদচর এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি আবুল বাশার বলেন,এক সপ্তাহ বিভিন্নভাবে খোঁজাখুজি করেও তাদের পাওয়া যায়নি। সর্বশেষ স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি বলে জানান তিনি।

ঘটনাস্থলে থাকা  চান্দগাঁও থানার এসআই আবদুল কাদের জানান, স্থানীয়রা লাশ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। লাশ দুটিতে পচন ধরায় কোনো আঘাত বা ক্ষতচিহ্ন শনাক্ত করা যায়নি।

নিহত খোকনের ভাই জাহাঙ্গীর লাশ দুটি শনাক্ত করেছেন জানিয়ে এসআই কাদের বলেন, দুইজনের পরিবারের সদস্যরা তাদের ছয়দিন ধরে খোঁজ পাচ্ছিলেন না।সলাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print