ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

৮০ লাখ টাকায় নতুন বাস কিনেছে চুয়েট

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পরিবহন শাখায় নতুন আরো একটি বাস যুক্ত হয়েছে। প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে কেনা ‘পদ্মা’ নামের এই বাসের আসন সংখ্যা ৫২। আজ ১৬ অক্টোবর (সোমবার) চুয়েটের নতুন প্রশাসনিক ভবনের সামনে নতুন বাসটির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ সময় স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যঅপক ড. মো: সাইফুল ইসলাম, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূইয়া, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন (পিএন্ডডি) এর পরিচালক অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, চুয়েট যানবাহন পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, যানবাহন রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্তী, কর্মচারী সমিতির সভাপতি, মোঃ জামাল উদ্দিন প্রমুখ।

এর আগে চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের কাছে বাসের চাবি হস্তান্তর করেন নাভানা লিমিটেডের সহকারী ব্যবস্থাপক তাজউদ্দিন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print