ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নেতাদের তদবিরে গুলিবর্ষণকারী লীগ নেতা মঞ্জুকে থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মধ্যরাতে মধ্যপ অবস্থায় নিজ দলের নেতাকে গুলি করে আটক হওয়া চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলমকে ছেড়ে দিয়েছে কোতয়ালী থানা পুলিশ। ২০ ঘণ্টা থানায় আটক রাখার পর আওয়ামী লীগ নেতাদের চাপের মুখে রবিবার রাত ৯টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

তবে পুলিশ বলেছে দুপক্ষের মধ্যে আপোষ মিমাংসা হওয়ার কারণে পরিবহন নেতা মঞ্জুরুল আলমকে ছেড়ে দেয়া

এর আগে শনিবার রাত ১টার দিকে নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবের ভিতর কথা কাটাকাটির জের ধরে মধ্যপ অবস্থায় জয়নল আবেদিন নামে এক যুবলীগ নেতার পায়ে গুলি করে মঞ্জুরুল। এরপরই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায়  রবিবার দুপুরে জয়নাল আবেদিনের ভাই চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর মামলার এজাহার থানায় জমা দেন। তবে সেটি পুলিশ মামলা হিসেবে রেকর্ড না করে রেখে দেয়। এর মধ্যে আওয়ামী লীগ নেতারা বিভিন্ন পর্যায় থেকে মঞ্জুরুলকে ছাড়ানোর তদবির শুরু করে।

এবিষয়ে জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মো.জসিম উদ্দিন বলেন, দুইপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। বাদি মামলার এজাহার প্রত্যাহার করে নিয়েছেন। রাত ৯টার দিকে মঞ্জুরুল আলমকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print