ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে সহস্রধারা লেক থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডের ছোট দারোগারহাট সহস্ররা লেক থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৩ অক্টোবর সোমবার বিকেলে সহস্রধারা প্রজেক্টের ভিতরের উত্তর পাশে ঝুপ থেকে এ যুবতীর লাশ উদ্ধার করা হয়।

জানাযায়, উপজেলার ছোট দারোগারহাটের পাহাড়ের কাছে নির্জন এলাকায় সহস্রধারা লেকের পাশে ঝুপের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে লেক কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা সীতাকুণ্ড মডেল থানায় ফোন দিয়ে অবহিত করে।

পুলিশ ওই এলাকা থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার করা যুবতীর ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয় চেয়ারম্যান রায়হান উদ্দীন রেহান জানান, প্রথমে স্থানীয়রা লাশ দেখে পুরুষের লাশের কথা বললেও পুলিশ মহিলার লাশ বলে জানিয়েছে। স্থানীয়রা ধারনা করছে ২/৩দিন আগে তরুণীটিকে অপরিকল্পিত ভাবে সহস্রধারায় প্রজেক্টের ওখানে নিয়ে গিয়ে হত্যা করে।

সীতাকুণ্ড মডেল থানার এসআই নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তিনি আরো জানান, ১৭/১৮ বছরের তরুনীটির চুল কাটা ছিল। গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print