ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বায়োজিদে বিএনপির গাড়িতে যুবলীগের হামলাঃ আহত ১০

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

খালেদা জিয়ারকে অভ্যর্থনা জানাতে নগরীতে আসার পথে বায়োজিদ থানার টিবোর্ড এলাকায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালিয়েছে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে এ হামলার ঘটনায় নেতাকর্মীদের বহনকারী কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।

নগর যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক সাহেদ আহমদ এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান কিরিচের কোপে বায়োজিদ থানা যুবদল নেতা সৈদয় মঞ্জুর হোসেনের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে- বায়োজিদ যুবলীগ সন্ত্রাসী কানা সেলিমের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ ‍সন্ত্রাসীরা টি বোর্ডর সামনে বিএনপি নেতাকর্মী বহনকারী বাস থামিয়ে এ হামলা চালায়।

এ ব্যাপারে জানতে বায়োজিদ থানার ওসিকে মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এএসআই মো. হামিদুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বায়েজিদে আহত ৩ বিএনপি নেতাকর্মীকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তাদের হাতে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print