ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান লাঞ্চিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার বোয়ালখালী উপজেলার কধুরখীল-চৌধুরী হাট ডিসি সড়কে অনিয়মের মাধ্যমে সংস্কার কাজ চলছে। এ অনিয়মের প্রতিবাদ করায় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানীকে লাঞ্চিত করেছে ঠিকাদারী প্রতিষ্ঠানে লোকজন।

আজ বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০দিকে উপজেলার কধুরখীল নাপিতের ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানী জানান, কধুরখীল-চৌধুরী হাট ডিসি সড়কে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন সড়কের জমে থাকা কাদা পানি ও মাঠি না সরিয়ে তাতে বিটুমিন দিয়ে সংস্কার কাজ করছিলো। এ অনিয়ম দেখতে পেয়ে এলাকাবাসী সকালে উপজেলা পরিষদে আসার পথে বিষয়টি জানায়। এসময় এর প্রতিবাদ জানালে ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বরত মো. সাইফুল (৩২) নামের এক যুবকসহ অজ্ঞাত কয়েকজন মিলে অশ্লীলভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্চিত করে।

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো.ফারুক হোসেন জানান, কধুরখীল-চৌধুরী হাট ডিসি সড়ক সংস্কারে মের্সাস জুলধা ব্রিকস মেনুফ্যাকচারীং নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এককোটি একলক্ষ টাকায় কাজ পায়। সড়ক সংস্কারে অনিয়ম হলে অবশ্য ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।

ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মো. ফোরকান জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেবের সাথে প্রতিষ্ঠানের অংশীদার সাইফু’র ভুল বুঝাবুঝি হয়েছে। কাজে কোনো অনিয়ম হয়নি। এর আগেও চেয়ারম্যান সাহেব সংস্কার কাজের দায়িত্বরত শ্রমিকদের মারধর করেছেন। তবে ইউএনও মহোদয়ের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করা হয়। তবে সাইফুল বিষয়টি অস্বীকার করে বলেন, ঘটনাটি সত্য নয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print