ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গুলশান হামলায় ২০ জন নিহত, ইসলামিক স্টেটের দাবি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

_90194913_033833237
গুলশানে নিহত একজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।

আন্তর্জাতিক জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের এক রেস্টুরেন্টে জঙ্গী হামলার দায় স্বীকার করেছে বলে খবর দিচ্ছে এই গোষ্ঠীর বার্তা সংস্থা বলে পরিচিত ‘আমাক’।

এতে আরও দাবি করা হচ্ছে, হামলায় বিশ জন নিহত হয়েছে।

তবে ঢাকার কোন সূত্র থেকে এখনো পর্যন্ত এত বেশি সংখ্যাক হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দীন জঙ্গীদের সঙ্গে গোলাগুলিতে নিহত হন।

ঢাকার সংবাদ মাধ্যমে দ্বিতীয় একজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন বলে খবর দেয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত বিবিসি এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

ইসলামিক স্টেটের এই দাবি যদি সত্যি হয়ে থাকে এটি হবে বাংলাদেশে এই গোষ্ঠীর তরফ থেকে প্রথম বড় কোন সন্ত্রাসবাদী হামলার ঘটনা।

বাংলাদেশ সরকার এতদিন পর্যন্ত সেখানে ইসলামিক স্টেটের কোন রকম তৎপরতার খবর অস্বীকার করে এসেছে।

সুত্র: বিবিসি

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print