ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হয়রানীর প্রতিবাদে নগরীর অধিকাংশ ঔষধের দোকান বন্ধ

ফাইল ছবি।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে প্রশাসনিক হয়রানী বন্ধের দাবীতে চট্টগ্রামে ঔষধ ব্যবসায়ীদের ধর্মঘট চলছে। ফলে চট্টগ্রাম মহানগরীতে ঔষধের দোকান সমূহ আজ সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে। শুধু মাত্র জরুরী অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আশে পাশের কয়েকশ দোকান ধর্মঘটের আওতামুক্ত রয়েছে বলে জানান ধর্মঘট আহবানকারী বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির চট্টগ্রাম জেলা শাখা।

সমিতির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আশীষ আচার্য সাংবাদিকদের জানান, র‌্যাব পুলিশ নিয়ে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঔষধের দোকানে অভিযান চালানো হচ্ছে। গতকাল রবিবার নগরীর বহদ্দারহাটে হক মার্কেটের ওষুধের দোকানগুলোতে র‌্যাব এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়।

একারণে হয়রানী থেকে মুক্তি পেতে আমরা আজ চট্টগ্রামের চট্টগ্রাম মহানগরীতে ওষুধের আড়াই হাজার পাইকারি ও খুচরা দোকান ২৪ ঘণ্টা বন্ধ রাখছি। এর পরও যদি হয়রানী বন্ধ না হয় তাহলে অনিদ্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবে ব্যবসায়ীরা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print