ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খালেদার জিয়ার মামলার পরবর্তী শুনানি ১৯, ২০ ও ২১ ডিসেম্বর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। এই সময় পর্যন্ত জামিনে থাকবেন বিএনপি চেয়ারপারসন।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালত এ আদেশ দেন। এদিন আদালতে আত্মপক্ষ সমর্থনে ৭ম দিনের মতো বক্তব্যদেন খালেদা জিয়া।

এর আগে দুই মামলায় আত্মসমর্পণ করে খালেদা জিয়া জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। জামিন মঞ্জুরের পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দিতে শুরু করেন।

বক্তব্যে খালেদা জিয়া নিজেকে নির্দোষ ও তাঁর পরিবারকে হয়রানি করতে এই মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন

এর আগে সকাল ১১টা ০৫ মিনিটে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হোন। সকাল সোয়া ১০টার দিকে তিনি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হন। এসময় বিএনপির বিপুল নেতাকর্মী সঙ্গে ছিলেন।

গত ৩০ নভেম্বর আদালতে হাজির না হওয়ায় জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ওই দিন আদালতে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেয়ার কথা ছিল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print