ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পদদলিত হয়ে নিহত ৯টি লাশ হস্তান্তরঃ তদন্ত কমিটি গঠিত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানী অনুষ্ঠানে ১০জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক।

সোমবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক এডিএম মাসউদুল কবিরকে প্রধান করে ৫সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে রিপোটর্ দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসকের স্টাফ অফিসার রমিজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

.

এদিকে নিহত ১০ জনের মধ্যে সোমবার রাত সাড়ে ১১টার দিকে ৯টি লাশ স্বজনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। কোন রকম পোস্টমটেম ছাড়াই লাশগুলো স্বজদের দেয়া হয়েছে বলে জেলা প্রশাসন সুত্রে জানাগেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানাগেছে, পদদলিত হয়ে আহতবস্থায় ভর্তি হওয়া অর্ধশত জনের মধ্যে ৪ জনকে রাতে গুরুত্বরবস্থায় আইসিইউতে স্থানন্তর করা হয়েছে।

চট্টগ্রাম পুলিশ কমিশনার ইকবাল বাহার সাংবাদিকদের বলেছেন, অতিরিক্ত ভিড়ের চাপে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এর পিছনের অন্য কোন কারণ নেই। তিনি জানান, ইতোমধ্যে হতাহতের ঘটনায় রীমা কমিউনিটির সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে নগর ডিবি পুলিশ। তারা বিষয়টি তদন্ত করবে কিভাবে এমন ঘটনা ঘটলো।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print