ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে পদদলনে নিহতের ঘটনায় মামলা, রীমার কার্যক্রম বন্ধ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষ্যে আয়োজিত মেজবান খেতে গিয়ে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১০ জন নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নগরীর চকবাজার থানায় নিহত ঝন্টু দাসের ভাই অরুণ দাস মামলাটি দায়ের করেন।

এদিকে ঘটনার তদন্তের স্বার্থে ঘটনাস্থল রীমা কনভেনশন সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। ফলে আজ মঙ্গলবার থেকে প্রতিষ্ঠানটির সব কাজ বন্ধ রয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গতকালের দুর্ঘটনার ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। তাছাড়া পুলিশের পক্ষ থেকে রীমা কনভেনশন সেন্টারে সব কাজ আবাপতে বন্ধ রাখার নিদের্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য চট্টগ্রামের জনপ্রিয় নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী গত ১৪ ডিসেম্বর নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার জেয়াফত উপলক্ষে সোমবার দুপুরে নগরীর আসকার দীঘিরপাড়ে রীমা কমিউনিটি সেন্টারে মহিউদ্দিন মেজবানে পদদলিত হয়ে ১০ জন নিহত হন। আহত অন্তত অর্ধশত মানুষ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print