ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্বরণে মদিনা সেচ্ছাসেবক লীগে দোয়া মাহফিল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Screenshot_2016-07-05-07-54-54-1
গুলশানে নিহতদের স্বরণে মদিনা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী দিপু মনি।

মোহাম্মদ আলী রাশেদ, মদিনা থেকে:
মদিনা মনোয়ারায় সেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল সোমবার মসজিদে নববীর ১৮ নং গেটের সামনে গুলশানে নৃশংস সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে  সভাপতিত্ব করেন মদিনা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আজগর আলী। প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী দিপু মনি। মদিনা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক. জাকির হোসেনের সন্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল একেএম শহিদুল করিম। কনস্যুলেটের কনসাল (শ্রম) মোকাম্মেল হোসেন।

উপস্থিত ছিলেন মদিনা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি মামুনুর রশিদ,  সহ সভাপতি নিয়াজ খান নোমান, যুগ্ম সম্পাদক রবিউল হোসেন চৌধুরী,অর্থ সম্পাদক মোতলাব ফকির,সিরাজুল ইসলাম, কাইছার হামিদ,তারেক, শফিক, ইব্রাহীম গাজী সহ আরো অনেকে।

Screenshot_2016-07-05-07-55-14-1
গুলশানে নিহতদের স্বরণে মদিনা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা শেষে মুনাজাতে অংশ নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দিপু মনি।

বক্তারা বলেন গুলশানে নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ধর্মের নামে সন্ত্রাসবাদ ও মানুষ হত্যার অনুমোদন ইসলামে নেই।সেই সঙ্গে বক্তারা হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ’আইন প্রয়োগকারী সংস্থা জীবনের ঝুঁকি নিয়ে রক্তাক্ত জিম্মি ঘটনা অত্যন্ত দক্ষতার সঙ্গে অল্প সময়ে মোকাবেলা করার জন্য তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতার ও দোয়া মাহফিলে মদিনা সেচ্ছাসেবক লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে গুলশানে নৃশংস সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনজাত করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print