ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড়স্থ আবাসিক এর সামনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে লালদীঘির পুরাতন গির্জা রোড পূবালী ব্যাংক ও হোটেল আল-ফালাহর সামনে নগর গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়।

এসময় গ্রেফতারা হলেন-সাতকানিয়ার শামছুল আলমের পুত্র মো. তারেক উদ্দিন প্রকাশ এহসান(৩৩), শরীয়তপুর জেলার নরিয়া থানার মৃত আলী আকবরের পুত্র মোঃ আব্দুল মান্নান(৩৫) ও কক্সবাজার সদরের অরুন দে’র পুত্র পলাশ দে(৩১)।

তাদের কাছ থেকে ডিবি পুলিশ ২টি দেশীয় তৈরি পাইপ গান, ৬ রাউন্ড কার্তুজ, ১টি ধারালো ছোরা উদ্ধার করেছে।

মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব বিশ্বজিৎ বর্মন এ খবর নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৭টার দিকে পুরাতন গির্জা রোড অভিযান চালিয়ে ৩ জনকে অস্ত্রশস্ত্রসহ গ্রেঠতার করা হয়েছে। তারা স্বীকার করেছে মহানগরীর বিভিন্ন থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print