ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ককটেল হামলায় পুলিশসহ নিহত ২

Exif_JPEG_420

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Exif_JPEG_420
কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত এক দুর্বৃত্তের লাশ পড়ে আছে। (গোল চিহ্ন)

কিশোরগঞ্জ সদর উপজেলার আজিমুদ্দিন হাইস্কুলের পাশে শোলাকিয়া ঈদগাহ মাঠের এক কিলোমিটারের মধ্যে ককটেল বিস্ফোরণের পর পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের গুলি বিনিময় চলছে। ককটেল হামলায় এক পুলিশ কনেষ্টেবলসহ ২ জন নিহত এবং ৭ পুলিশ সহ অন্তত ১০জন আহত হয়েছে। নিহত কনেষ্টেবলের নাম জহিরুল ইসলাম বলে জানাগেছে।

Exif_JPEG_420
কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধের ঘটনা চলছে।

পুলিশের গুলিতে নিহত অপরজন হামলাকারী বলে জানায় পুলিশ। তবে তাৎক্ষনিক তার পরিচয় জানা যায়নি।

অাজ বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গুলি বিনিময় শুরু হয়েছে। এখনো (সাড়ে ১০টা ) ককটেল ও গুলি বিনিময় চলছে।

Exif_JPEG_420
কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি চলছে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে হামলাকারী সন্দেহে পুলিশ একজনকে আটক করলেও আটক যুবক দাবী করেছে তিনি হামলাকারী না। তিনি ঈদ জামাতে অংশ নিতে ঢাকা থেকে কিশোরগঞ্জ যান বলে দাবী করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print