ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে দুইজন নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে নগরীর ইপিজেড এবং কাপ্তাই রাস্তারমাথা এলাকায় এ দুটি মৃত্যুর ঘটনা ঘটে।

ভোরে কাপ্তাই রাস্তারমাথা এলাকায় ট্রাক থেকে নামানোর সময় গ্লাস শিট মাথায় পড়ে হারুনুর রশিদ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

হারুনুর রশিদ নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নগরীর ইপিজেড এলাকায় মোশাররফ হোসেন (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মোশাররফের বন্ধু খিচুনিতে তার মৃত্যু হয়েছে বলে দাবি করলেও পুলিশ বিষয়টি আরো খতিয়ে দেখার কথা জানিয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মোশাররফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মোশাররফ কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার মো.শাহজাহানের ছেলে।

ইপিজেড থানার উপ- পপুলিশ পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বলেন, মোশাররফ ও আউয়াল ‍দুজনই ইপিজেডে গার্মেন্টসে কাজ করেন। ভোরে মোশাররফকে হাসপাতালে নিয়ে যায় আউয়াল। ডাক্তার মৃত ঘোষণা করলেও ময়নাতদন্তের মাধ্যমে তার মৃত্যুর সঠিক কারণ জানার কথা বলেছেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print