ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

‘গুলশান ও কিশোরগঞ্জে হামলাকারীরা জেএমবি’

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Kishoreganj-pic
কিশোরগঞ্জের শোলাকিয়ার হামলাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন আইজিপি একেএম শহিদুল হক।

গুলশান ও শোলাকিয়ার হামলা নিষিদ্ধ ঘোষিত জেএমবিই চালিয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

শনিবার কিশোরগঞ্জের শোলাকিয়ার হামলাস্থল পরিদর্শন করে শোলাকিয়া মাঠে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, যেখানেই হামলা হয়, আইএস সেখানেই দায় স্বীকার করে। এটা কেন করে, সেই যোগসূত্র খুঁজে পাচ্ছি না।

শহীদুল হক বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার সঙ্গে যারা জড়িত ছিল, তাদের পরিচয় আগে থেকেই পুলিশের কাছে ছিল। শোলাকিয়ার হামলায় নিহত হামলাকারী ও আটক ব্যক্তিরাও জেএমবির তালিকাভুক্ত। জেএমবিই এই দুই হামলা চালিয়েছে।

১ জুলাই রাতে গুলশানের রেস্তোরাঁয় হামলার রেশ কাটতে না কাটতেই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতের কাছে টহলরত পুলিশের ওপর হামলা হয়।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print