ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টক, ঝাল, মিষ্টি কামরাঙ্গার আচার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

টক, ঝাল, মিষ্টি কামরাঙ্গার আচার

আমরা প্রায়ই বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফলের আচার তৈরি করে থাকি। এখন বাজারে প্রচুর কামরাঙ্গা পাওয়া যায়। কামরাঙ্গা দিয়েও আমরা মজাদার আচার তৈরি করে করতে পারি। চলুন জেনে নিই কামরাঙ্গার মজাদার টক, ঝাল, মিষ্টি আচার তৈরির প্রণালী।

উপকরণ

৩টা কামরাঙ্গা গোল গোল করে কাটা

২টা শুকনা মরিচ

৩টা তেজপাতা

মরিচের গুড়া স্বাদমতো

আধা চা চামচ হলুদ গুড়া

আধা কাপ চিনি

১ টেবিল চামচ পাঁচফোড়ন

লবণ স্বাদমতো

সরিষার তেল

২ টেবিল চামচ সিরকা

প্রণালী
একটি ফ্রাইপ্যানে ৩-৪ চামচ সরিষার তেল দিয়ে তাতে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ দিয়ে একটু নাড়তে হবে। তারপর এতে কামরাঙ্গা, হলুদ গুড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে কষাতে হবে। একটু কষানো হলে চিনি দিয়ে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। চিনি থেকে পানি বের হলে তখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ রাখতে হবে। পানি শুকিয়ে আসলে তাতে সিরকা দিয়ে আবারও অল্প আঁচে ২-৩ মিনিট রেখে নামিয়ে ফেলুন। এরপর পরিবেশন করুন টক, ঝাল, মিষ্টি কামরাঙ্গার আচার।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print