ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৯ শ্রমিক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সৌদি আরবের আল বাহা প্রদেশে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নয়জন শ্রমিক নিহত হয়েছন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয়জন।

শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট।

নিহত তিন বাংলাদেশি হলেন সালাম মিয়া, আলম শাহ মিয়া ও সাইফ উল ইসলাম আবু বশির।

এছাড়া নিহতদের মধ্যে চার মিশরীয় ও দুই ভারতীয় নাগরিক রয়েছেন।

একটি ক্যাটারিং কোম্পানিতে চাকরিরত ওই প্রবাসী শ্রমিকরা বালজুরাসি হাসপাতালে খাবার বিতরণের কাজ করতেন। ছুটির দিন কাটাতে তারা কুনফুদা পাহাড়ি এলাকায় যাচ্ছিলেন। পথে পাহাড়ি রাস্তায় অপর একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে শ্রমিকদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সৌদি রেড ক্রিসেন্ট, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জরুরি সহায়তা বিভাগের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।

আহতদের নিয়ে যাওয়া হয় কাছের প্রিন্স মিসারি হাসপাতালে। পরে গুরুতর আহত এক বাংলাদেশি ও অপর এক ভারতীয় নাগরিককে বাদশাহ ফয়সাল হাসপাতালে পাঠানো হয়।

আল বাহা প্রদেশের আমির প্রিন্স ড. হোসেম বিন সৌদ বিন আবদুল আজিজ নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print