ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফ্রান্সে লরি হামলায় ৮০জন নিহত (ভিডি‌ও সহ)

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের নিস শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লরি হামলায় ৮০ জন নিহত ও আরো শতাধিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। দেশটির সরকারি কর্তৃপক্ষ এই ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা বলে ধারণা করছে । তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঐতিহাসিক বাস্তিল দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নিস শহরে আতশবাজি প্রদর্শনী চলছিল। এসময় উপস্থিত দর্শকদের ওপর ২৫ টনের একটি লরি উঠে যায়। ফলে ঘটনাস্থলেই অনেক মানুষ মারা যায়। লরি চালককে পুলিশ গুলি করে হত্যা করেছে। গাড়িটির ভেতর থেকে বন্দুক ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

নিস শহরের প্রসিকিউটর জিন মিশেল প্রিত্রে জানিয়েছেন, লরিটি বিশাল জনসমাগমের ওপর উঠিয়ে দেওয়ার পর দুই কিলোমিটার চালিয়ে যাওয়া হয়। এতে অন্তত ৮৮ জন নিহত হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছে। এ হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে সন্ত্রাসবাদী বিরোধী তদন্ত সংস্থার হাতে এ হামলার তদন্তভার অর্পণ করা হবে।

ফ্রান্সের গণমাধ্যমের কাছে প্রত্যক্ষদর্শীদের কয়েকজন দাবি করেছেন, সেখানে তারা গুলির শব্দও শুনতে পেয়েছেন। যদিও এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

শহরটির একজন বাসিন্দা বলছেন, আমরা কয়েকটি গুলির শব্দও শুনতে পারি। প্রথমে আমরা ভেবেছিলাম যে, সেগুলো হয়তো আতশবাজির শব্দ। কিন্তু সবাইকে দৌড়ে পালাতে দেখে আমরাও আতঙ্কিত হয়ে পড়ি। পরে আমরা একটি হোটেলে আশ্রয় নেই।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print