ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ-ইকবাল বাহার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিউটি চলাকালীন সময়ে জনগণের জান মালের নিরাপত্তার স্বার্থে সকল পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার।

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকল থানা, ডিবি সহ অন্যান্য সংস্থাকে যৌথভাবে কাজ করার পরামর্শও দেন তিনি।

তিনি বৃহস্পতিবার দুপুরে সিএমপি’র কমিউনিটি পুলিশ কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ধারাবাহিক মাসিক অপরাধ সভায় এ নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ ফারুক উল হকসহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ।

সভায় সিএমপি কমিশনার সকল জোনের ডিসিদের স্ব স্ব জোনে ছিনতাই প্রতিরোধে বিশেষ নির্দেশনা প্রদান করেন। সংশ্লিষ্ট ডিসিগণ’কে এই বিষয়টি তদারকি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও কমিশনার মহোদয় সভায় ওয়ারেন্ট তামিল এবং ওয়ারেন্ট এর গায়ে তামিলকারী অফিসারের কৈফিয়ত উল্লেখ করা, অপমৃত্যু মামলা, নিয়মিত মামলা, ট্রাফিক সংক্রান্ত মামলা সমূহ দ্রুত নিষ্পত্তি করতে ডিসি, এসি ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তাগিদ প্রদান করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print