ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ব্যাচেলর বাসায় আত্মহত্যা করেছে এক কিশোর শ্রমিক। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। নিহত কিশোরের নাম আমীর হোসেন ভূঁইয়া (১৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই জহির এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ডবলমুরিং থানার মনসুরাবাদ একা থেকে রাতে গলায় ফাঁস দেয়া এক কিশোরকে মূমর্ষবস্থায় চমেক হাসপাতাল আনার রাত ১০টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আবদুল হাকিম সড়কের চৌধুরী ম্যানশন নামে একটি ভবনের ছাদে ব্যাচেলর বাসায় থাকতো আমীর হোসেন ভূঁইয়া। সে এলাকার একটি অ্যালুমিনিয়ামের দোকানে কাজ করতো। রাতে দোকান থেকে ফিরে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

তার বাড়ী কুমিল্লার নাঙ্গল কোর্ট থানায়। এ ঘটনায় ডবলমুরিং থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print