ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে বন্দুক উদ্ধার, আটক তিন

,

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

,

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
জেলার বোয়ালখালীতে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের সাথে থাকা দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

থানার উপ-পরিদর্শক মনিতোষ চাকমা জানান, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড়ে অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া উপজেলার জঙ্গল সরফভাটার বড়খোলা পাড়ার ওয়াগেলা মারমার ছেলে আছিং মারমা (২৮), তোয়াইয়া মারমার ছেলে প্রুতোয়াই মারমা (৩৭) ও রিঘাড মারমার ছেলে আদর্শ মারমা (৪২)কে আটক করা হয়। এসময় তাদের কাছে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক পাওয়া যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print