ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ড ও মীরসরাইয়ে কাভার্ডভ্যান দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী কাভার্ডভ্যান উল্টে মো. একরাম (২৫) নামে চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক রঞ্জু (২৮) আহত হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার বড় দারোগার হাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন পাঠক ডট নিউজকে বলেন, রাতে বড় দারোগারহাট এলাকায় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি উল্টে ঘটনাস্থলেই মারা যান সহকারী একরাম। আহত হন দুই গাড়ির চালকরাও। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুজনের বাড়ী যশোর এলাকায় বলে জানাগেছে।

এদিকে ভোর ৪টা ৩৫ মিনিটে দিকে মীরসরাই বাজারের দক্ষিণে একটি কার্ভাডভ্যান খাদে পড়ে শাহীন (২৮) নামে একজন আহত হয়। তার বাড়ী রংপুর জেলায়। মীরসরাই ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে মাস্তান নগর হাসপাতালে ভর্তি করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print