ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে দেদাচ্ছে বিক্রি হচ্ছে রং মেশানো সামুদ্রিক মাছ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কামরুল ইসলাম দুলু. সীতাকুণ্ডঃ

.

জেলার সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন হাট-বাজারে রং মিছিয়ে অবাধে বিক্রি হচ্ছে সমুদ্রিক নানা প্রজাতির মাছ। রং মেশানো এসব মাছের মধ্যে রয়েছে পোপা,লইট্যা, ছোট চিংড়ি। ক্রেতারা তাজা মাছ মনে করে বেশি দাম দিয়ে এসব বিষাক্ত রং মেশানো মাছ কিনে নিয়ে প্রতারিত হচ্ছে। উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করতে আসা সব ধরনের মাছে বিষাক্ত রং মেশিয়ে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

জানা গেছে, বিশেষ করে সাগরের সন্নিকটে বাড়বকুণ্ড, কুমিরা ঘাট, ফৌজদারহাট, ভাটিয়ারী বাঁশবাড়িয়া,সীতাকুণ্ড ঘাট দিয়ে বিভিন্ন প্রজাতির সাগরের মাছ কূলে নিয়ে আসে জেলেরা। আর কিছু অসাধু ব্যবসায়ীরা অল্পদামে ক্রয় করে বিভিন্ন বাজারে প্রেরন করে। সেসব মাছগুলো বাজারে নিয়ে যাওয়ার সময় ক্ষতিকারক রং মিশিয়ে সীতাকুন্ড এলাকার ভাটিয়ারি বাজার, মাদামবিবিরহাট বাজার, জলিল বাজার ,ফৌজদারহাট বাজার,কুমিরা বাজার, সীতাকুন্ড বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় দেদারচ্ছে বিক্রি হচ্ছে রং মেশানো মাছ। কিন্তু কোন প্রকার পদক্ষেপ নেয়নি কোন প্রশাসন।

এব্যাপারে সীতাকুণ্ড মৎস্য অধিদপ্তর অফিসার সেলিম রেজা বলেন, বাজারে মাছে ক্ষতিকারক রং মেশানো বিষয়ে সবসময় তৎপর। কারন মাছ মানুষের দেহে নানা রোগ দেখা দেয়। তাই এসব অসাধু ব্যবসায়ীদের হাতেনাতে ধরতে পারলে জেল হাজতে প্রেরন করি। সাগর থেকে মাছ তীরে নিয়ে এসে দীর্ঘক্ষণ রেখে দিলে মাছে পচন ধরলে সেই মাছ সাদা হয়ে যায়। এতে ক্রেতারা পচা মাছ বলে ক্রয় করতে চাই না তাই ব্যবসায়ীরা মাছে বিষাক্ত লাল রং মেশান। এসব রং শরীরের জন্য খুবি ক্ষতিকারক।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print