ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লালদীঘির হোটেল থেকে উপজেলার ভাইস চেয়ারম্যানের স্বামীর লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর লালদীঘির সিনেমা প্যালেস এলাকার একটি আবাসিক হোটেল থেকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমার স্বামীর ভদ্র চাকমার (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বিকালে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ লালদীঘির কেসি দে রোডস্থ হোটেল আল ছালেহ এর একটি কক্ষ থেকে ভদ্র চাকমার লাশ উদ্ধার করেছে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন।

তিনি পাঠক ডট নিউজকে বলেন, ভদ্র চাকমার দীর্ঘদিন শাররীক অসুস্থ্যতায় ভূগছিলেন। তিনদিন আগে চিকিৎসার জন্য চট্টগ্রামে এসে হোটেলে উঠেন।

আজ দুপুরের দিকে তিনি হার্ট হ্যাটাকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। হোটেল কর্তৃপক্ষের দেয়া খবরের ভিক্তিতে তার লাশ উদ্ধার করা হয়েছে। আমরা তার আত্মীয় স্বজনকে খবর দিয়েছি। তারা এলে বিস্তারিত জানা যাবে।

এদিকে খাগড়াছড়ির স্থানীয় সুত্রে জানাগেছে নিহত ভদ্র চাকমার বাড়ী দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায়। তার স্ত্রী গোপাদেবী চাকমা বর্তমানে দীঘিনালা উপজেলার ভাইস চেয়ারম্যান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print