ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস চালক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. তাহের (৩৮) নামে এক বাস চালক নিহত হয়েছেন।

আজ শনিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়া উপজেলার হারবাং গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত তাহের সাতকানিয়া উপজেলার পেটুয়াপাড়া এলাকার আবদুর রশিদের ছেলে।

চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিএম মহিউদ্দিন জানান, হারবাং গয়ালমারা এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস আজিজনগরগামী একটি ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বাস চালককে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print