ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিতু হত্যায় শাহজাহান ফের ৩ দিনের রিমাণ্ডে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

2016_06_05_08_40_41_iWZcqrwg8bIUsRKySkrpqbYdrpqzfg_originalএসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু আক্তার হত্যা মামলায় গ্রেফতারকৃত মো.শাহজাহানকে আবারও তিনদিনের রিমাণ্ডে নিয়েছে  পুলিশ।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশিদ তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন। এর আগে পুলিশ তাকে জিঞ্জাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ডের আবেদন জানায় আদালতে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, মিত্যু হত্যা মামলায় শাহজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ডের আবেদন জানিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা।  শুনানি শেষে আদালত তিনদিন মঞ্জুর করেছেন।

একই মামলায় গত ১৭ জুলাই শাহজাহানসহ তিনজনকে প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছিল আদালত।

মিতু হত্যাকাণ্ডে শাহজাহান কিলিং মিশনে অংশ নিয়েছিল এবং মুছার ভাই হিসেবে মামলার সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ পুলিশের। ২৮ জুন ভোলাকে গ্রেফতারের কথা ‍জানায় পুলিশ। এর আগে ২৪ জুন শাহজাহান ও সাকুকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।

গত ৫ জুন সকালে নগরীর ও আর নিজাম রোডের বাসা থেকে বেরিয়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে মিতুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print